০৬/০৬/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সান্তা ক্লজের দেশে নিশিথ সূর্যের আলোয় গুপ্তধন অভিযান

    জেড নিউজ ডেস্ক :

    সান্তা ক্লজের চিরচেনা বাসস্থান আর রূপকথার ‘নার্নিয়া’র মতো জাদুকরী বরফাবৃত ল্যান্ডস্কেপের জন্য বিশ্বজুড়ে পরিচিত ফিনল্যান্ডের লাপল্যান্ড। তবে বরফ গলে গ্রীষ্ম আসতেই এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে অঞ্চলটির পর্যটন কর্তৃপক্ষ। শীতকালের জনপ্রিয় রেইনডিয়ারের স্লেজগাড়ির চড়ার বদলে পর্যটকদের জন্য পুরো গ্রীষ্মকাল জুড়ে রোমাঞ্চকর ‘গুপ্তধন’ বা লুকানো স্বর্ণ খোঁজার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

    উত্তর ফিনল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘লেভি’র ট্রেইল ও দর্শনীয় স্থানগুলোয় ঘুরে ঘুরে প্রতিযোগীরা এ অনুসন্ধান চালাবেন। আর ভাগ্যবান অনুসন্ধানকারীর জন্য গুপ্তধন হলো, ২০ হাজার ইউরো বা প্রায় ২৩ হাজার ৩০০ ডলার সমমূল্যের একটি স্বর্ণের বার।

    লেভি মূলত শীতকালীন স্কিইং ও চোখ জুড়ানো নর্দার্ন লাইটস বা মেরুজ্যোতির জন্য বিখ্যাত। গ্রীষ্মকালে এ অঞ্চলে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য দেখা যায়, যার ফলে দিনের ২৪ ঘণ্টাই সূর্যালোক থাকে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জুন লেভি ভিজিটর সেন্টার থেকে এ ‘মিডনাইট সান হান্ট’ বা মধ্যরাতের সূর্যের আলোয় স্বর্ণ খোঁজার অভিযান শুরু হবে।

    অংশগ্রহণকারীরা এ সেন্টারে নিবন্ধন করে তাদের প্রথম ক্লু সংগ্রহ করতে পারবেন। এরপর পর্যায়ক্রমে দেয়া ক্লু অনুসরণ করে প্রতিযোগীরা স্থানীয় পাহাড়ি পথ, দর্শনীয় স্থান ও ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলো ধরে এগিয়ে যাবেন। আয়োজকরা জানিয়েছেন, যেকোনো সূত্রের পরই স্বর্ণ খুঁজে পাওয়া যেতে পারে। পুরো গ্রীষ্মজুড়ে নতুন নতুন ক্লু প্রকাশ করা হবে, যা ধাপে ধাপে স্বর্ণের বারের অবস্থান চিহ্নিত করা সহজ করে তুলবে। এ অভিযানের সর্বশেষ ক্লুটি প্রকাশ করা হবে ২২ আগস্ট।

    বর্তমানে ইউরোপের অনেক শীতকালীন স্কি রিসোর্টই অফ-সিজন বা গ্রীষ্মকালে পর্যটক টানতে প্যারাগ্লাইডিং, হাইকিং, রিভার রাফটিং ও মাউন্টেন বাইকিংয়ের মতো নানামুখী রোমাঞ্চকর অফার দিয়ে থাকে। লেভির এ গুপ্তধন খোঁজা অভিযান যৌথভাবে আয়োজন করছেন কিটিলা-ভিত্তিক স্বর্ণ খনি কোম্পানি অ্যাগনিকো ঈগল ফিনল্যান্ড ও লেভি স্কি

    তবে অভিযানে প্রতিযোগীদের দায়িত্বশীল আচরণ করার কড়া নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, অভিযানকালে সবাইকে নির্ধারিত সীমানার মধ্যে থাকতে হবে। প্রাকৃতিক পরিবেশের কোন ধরনের ক্ষতি করা যাবে না।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়