১৭/০৬/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সহধর্মিণীকে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী

    জেড নিউজ ডেস্ক:

    কক্সবাজার সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    সফরকালে সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

    এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়