জেড নিউজ, ঢাকা:
শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ মাত্র ছয় কার্যদিবসে সম্পন্ন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনি সব প্রক্রিয়া (ডেথ রেফারেন্স ও আপিল) শেষে আগামী তিন মাসের মধ্যে এই ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
রোববার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন। ‘রামিসা হত্যাকাণ্ড জাতির কাছে অত্যন্ত দুঃখ ও বেদনার বলেও উল্লেখ করেন তিনি।
আমরা রামিসাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু আমাদের যতটুকু করার আমরা করেছি। আইনি সব প্রক্রিয়া মেনেই মাত্র ছয় কার্যদিবসের মধ্যে আমরা বিচার করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম।’





