জেড নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি চালিয়েছে। অসমর্থিত সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশকারী এক বাংলাদেশি চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে তাদের হাতে আটক হয়েছেন। তবে ওই ব্যক্তি জীবিত না মৃত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মানচিত্রদেখুন
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর বিলের ধারে বড়ঘাট নামক সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মনির (৩৫)। তিনি হরিহরনগর উত্তরপাড়া গ্রামের লিয়াকত ওরফে নেংটের ছেলে।
স্থানীয় ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরপরই হরিহরনগর গ্রামের বড়ঘাট এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একদল বাংলাদেশি চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পায়ে গুলিবিদ্ধ হন মনির এবং বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। তবে মনিরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সময় মনিরের সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারীরা- রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) এবং মশিয়ার (৪০)- নিকটস্থ খালে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন। হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, তিনি সীমান্তে গুলির শব্দ শুনেছেন এবং পরে মনিরকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছেন।
৫৮ মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান শুক্রবার দিগত রাত ১২টার পর এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬/১-এস-এর নিকট শূন্য লাইন থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার নিকটে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা গুলিবর্ষণ করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩২ ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের সময় লক্ষ্য করে গুলি চালালে বিজিবি পাল্টা ব্যবস্থা নেয়। ঘটনার পর পরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
৫৮ মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তারা সীমান্তে গুলির ঘটনার বিষয়ে শুনেছেন তবে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যোগাযোগ হলে পতাকা বৈঠকের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছ





