জেড নিউজ, ঢাকা:
একদিকে গরম অন্যদিকে বৃষ্টি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এরকম আবহাওয়ায় শরীরের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। তবে সঠিক উপাদান নির্বাচন ও নিয়মিত পরিচর্যায় এই ত্বককে ভেতর থেকে সতেজ, শান্ত ও প্রাণবন্ত রাখা সম্ভব।
এখন গায়ের রং ফর্সা করার চেয়ে নারীরা ‘হেলদি স্কিন’ ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। আপনি প্রাকৃতিক উপাদান ব্যবহারে ঘরে বসেই কিন্তু ত্বককে সুস্থ ও সতেজ রাখতে পারেন। প্রাকৃতিক উপাদানগুলো কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বককে নিমেষেই ভেতর থেকে সতেজ করতে পারে।
গোলাপ দুধ ও পুদিনা পাতা
গোলাপের আর্দ্রতা এবং পুদিনা পাতার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জ্বালাপোড়া ও ক্লান্তি দূর করে। এটি ত্বকের ভারসাম্য বজায় রেখে একটি স্নিগ্ধ অনুভূতি এনে দেয়। গোলাপ ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। সপ্তাহে দুদিন এটি ব্যবহার করা যেতে পারে। তবে আগে পরীক্ষা করে নিন কোনো উপাদানে আপনার এলার্জি আছে কি না।
শসা
‘ন্যাচারাল রেডিয়ান্স কুলার’ বলতে যা বোঝায়, শসা ঠিক তাই। পানিতে ভরপুর এই উপাদানটি ত্বকের গভীরে হাইড্রেশন এবং আর্দ্রতা জোগাতে সাহায্য করে। এছাড়াও শসার ইলেকট্রোলাইটিক অ্যাসিড ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে।ফেসওয়াশ ও ক্লিনজার এক নয়, জেনে নিন কোনটি ব্যবহার করবেন
অ্যালোভেরা
রোদেপোড়া ত্বকের জন্য অ্যালোভেরার চেয়ে ভালো বন্ধু আর কে হতে পারে? এর অ্যান্টি-ইনফ্লেমেটরি ও হিলিং প্রোপার্টি ত্বককে ভেতরের স্তর থেকে সতেজ করে তোলে।
দই
এই উপাদানটিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ও জিংক। এটি একদিকে যেমন এক্সফোলিয়েটর হিসেবে ত্বককে পরিষ্কার করে, অন্যদিকে সানবার্ন ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে।
প্রাকৃতিক উপাদানের পাশাপাশি ব্যস্ত জীবনে আধুনিক কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট আপনার সঙ্গ হতে পারে। ব্যাগে রাখতে পারেন সানস্ক্রিন। এটি আপনার ত্বককে সানবার্ন থেকে দূরে রাখবে। আপনার নিত্যদিনের বিউটি কিটে আরও রাখতে পারেন গোলাপজল স্প্রে, মিস্ট বা ফেস মিস্ট এবং ময়েশ্চারাইজার ক্রিম। ঋতু পরিবর্তনের কারণে ত্বক মলিন হওয়াটি স্বাভাবিক কিন্তু সঠিক যত্ন নিলে আপনি সব ঋতুতেই থাকতে পারবেন সতেজ, স্নিগ্ধ আর উজ্জ্বল।




