spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঢাকার বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

আরো চার সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছে।

ঘটনার বিবরণে জানানো হয়, সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

আহতরা হলেন- কর্পোরাল সিফাত/আবু সাঈদ (গুরুতর আহত), কর্পোরাল মাহবুব (গুরুতর আহত), এলএসি আহাদ (গুরুতর আহত) ও সিনিয়র অফিসার আবুল খায়ের (সামান্য আহত)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়