spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পূজায় আসছেন নুসরাত ফারিয়া

জেড নিউজ , ডেস্ক :

খুব বেশি কাজ করেন না তিনি। তবে যে কাজটি করেন তাতে নিজের শতভাগ দিয়ে করার চেষ্টা করেন। অভিনয় হোক কিংবা গান, নিজের সেরাটা নিয়েই দর্শকদের সামনে হাজির হন নুসরাত ফারিয়া। সবশেষ গত ঈদে ‘লোকে বলে’ নামক গান নিয়ে হাজির হয়েছেন তিনি। গানটি গেয়ে ও তাতে পারফর্ম করে দারুণ সাড়া ফেলেন ফারিয়া। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ফুটবল একাত্তর’।

কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’। এ ছাড়াও ‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া। এরইমাঝে নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। নতুন একটি ওয়েব ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া। ‘লাপাত্তা’ নামের এই ফিল্মটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’। কাজটি নিয়ে আশাবাদী ফারিয়া বলেন, এটি দারুণ একটি কাজ। গল্পে টুইস্ট আছে, মজা আছে। ফিল্মটির গল্পে নারী চরিত্রই প্রধান। আমি অভিনয় করছি কেন্দ্রীয় নারী চরিত্রে। পুরো গল্পটাই এই চরিত্রকে ঘিরে এগিয়েছে। সবমিলিয়ে দর্শকের জন্যও একটি অন্যরকম কাজ হবে বলে মনে করছেন ফারিয়া। এদিকে, এ কাজের বাইরে আরও কমপক্ষে তিনটি সিনেমায় কাজ নিয়ে তার কথাবার্তা চলছে। তবে হুট করেই সিদ্ধান্ত নিতে চান না তিনি। তাই একটু সময় নিয়েই নতুন সিনেমায় কাজের ঘোষণা দেবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়