spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত

জেড নিউজ ডেস্ক:

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শম্ভুপুরা গ্রামের কাছে একটি ক্রুজার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাটু শ্যামজি দর্শন শেষে বাড়ি ফিরছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছেন।

আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়