spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজ স্বর্ণের দাম কত

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে আজ রবিবার (৩০ আগস্ট) স্বর্ণের দাম নতুন করে বাড়েনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল শনিবার যে নতুন দাম নির্ধারণ করেছে, আজও সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় ২২ ক্যারেটসহ সব ধরনের স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ১০৯ টাকা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২০ হাজার ৬৩০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরি এর দাম দাঁড়ায় ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৭০০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৯২০ টাকা। প্রতি ভরি এর দাম ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮২০ টাকা। প্রতি ভরি এর দাম ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়