spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খান

জেড নিউজ ডেস্ক:

ক্ষমতার স্বার্থে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে। জাতীয় সংকটকে পুঁজি করে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামতে পারে। আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট মুখ্য বিষয় নয়। তারা শুধু ক্ষমতা বোঝে। এ জন্য জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত লংমার্চে প্রায় এক লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এর মধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে জামায়াত। তাঁর অভিযোগ, দলটি কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে।

রাশেদ খান বলেন, জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ ঢুকলে তাদের কোনো আপত্তি নেই বলে ধারণা করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়