spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

জেড নিউজ ডেস্ক:

কেন স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন নীতিমালা করার নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেই গুলো রাস্তায় চলাচল করবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।

তিনি জানান, সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা ৪০-এ বলে দেওয়া রয়েছে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা সেকশন ৮৪ দ্বারা পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লক্ষ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না। আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়