spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী

জেড নিউজ স্পোর্টস:

সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর আরেকটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করে হারায় হৃদয় ভেঙেছে হামজা চৌধুরীর।

ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেছেন দেশের হামজা। তিনি বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!’

পাকিস্তানের কাছে এমন হৃদয়বিদারক হারের পর দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তার ভুলেই গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে।

পাকিস্তানের কাছে হারের পর হতাশা হামজাদের

তবে এককভাবে কাউকে দোষ দিতে চান না হামজা। তিনি বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না। বিরতির পর প্রতিপক্ষ নিজেদের খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিল। এরপরও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। তবে একমাত্র সুযোগ থেকেই গোল আদায় করে নেয় তারা।’

অন্যদিকে, চাপ সামলাতে না পারাকে ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এত দর্শকের সামনে খেলার প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু শুরু থেকেই আমরা খেলায় ঢুকতে পারিনি। একের পর এক ভুল করেছি। একটা ভুলের পর খেলোয়াড়েরা আরও সতর্ক হতে চেয়েছে, কিন্তু তাতে উল্টো আরও ভুল হয়েছে। আসলে এই ম্যাচে চাপ সামলানোই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়