spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সিঙ্গাপুরের বিমানবন্দরে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

জেড নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়