spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের

জেড নিউজ স্পোর্টস:

স্পেন রীতিমতো অজেয় হয়ে উঠেছিল। গেল বিশ্বকাপেই এর প্রমাণ দেখা গেছে। ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্স, বা টানা দ্বিতীয় বিশ্বকাপের খুব কাছে থাকা আর্জেন্টিনাকে থামিয়ে দিয়েছিল কী অবলীলায়!

তাদের টানা ৪৪ ম্যাচের রেকর্ড অপরাজেয় সে যাত্রা থেমে গেছে এবার। সেটা থেমেছে আবার ১০ জনের ইংল্যান্ড দলের কাছে। রোববার নেশনস লিগে স্পেনকে তাদের মাঠে ৩–২ গোলে হারিয়েছে ইংলিশরা।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে এটি তার রেকর্ড ৯৩তম গোল। বিরতির পরপরই গোল করেন এজরি কনসা। ৫৭ মিনিটে ব্যবধান ৩–০ করেন বেন হোয়াইট। জুড বেলিংহামের পাস ধরে উনাই সিমনের দুই পায়ের ফাঁক দিয়ে তিনি বল জালে পাঠান।

এই ব্যবধান ইংল্যান্ডের খুব দরকার ছিল। কিছুক্ষণ পরই বক্সে লামিন ইয়ামালকে টেনে ধরেন এলিয়ট অ্যান্ডারসন। এতে পেনাল্টি ও লাল কার্ড হয়। স্পেনের প্রথম লক্ষ্যে নেওয়া শট থেকে স্পট কিকে গোল করেন মিকেল ওইয়েরজাবাল। ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের ধস, যার কারণে ফাইনালে ওঠা হয়নি, সেই স্মৃতিও ফিরে আসে।

শেষ ১৫ মিনিটে উদ্বেগ আরও বাড়ে। ইয়ামালের নিখুঁত ক্রস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। স্পেন প্রবল আক্রমণ চালায়। তবে ইংল্যান্ড শেষ পর্যন্ত জয় ধরে রাখে।

এটাই কি ইংল্যান্ডের সেরা পারফর্ম্যান্স? আইটিভির এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন ধেয়ে গিয়েছিল কোচ থমাস টুখেলের কাছে। তার জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি, প্রতিপক্ষ আর কোথায় খেলেছি, এসব বিবেচনায় –হ্যাঁ।’

তিনি আরও বলেন, ‘আমরা কী দিয়ে তৈরি, কী করতে পারি, সেটা দেখিয়েছি।’ টুখেলের ভাষ্য, বিশ্বকাপে তৃতীয় হওয়া দলকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘আমরা সব সময় নিজেদের সীমা ছাড়াতে প্রস্তুত। ৬০ বছরে আমাদের সেরা ফল এসেছিল, তবুও আমরা খুশি ছিলাম না। গত দুই ক্যাম্পে আমরা যা করেছি, তা চমৎকার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়