spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বার্ষিক বিজ্ঞান মেলার আসর ঘোষণা জেডআরএফ-এর

বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তৃতীয়বারের মতো ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী দেশের যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমী তরুণ-তরুণীরা এতে অংশ নিতে পারবেন।

আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সল্যুশন সহ যেকোনো ধরনের মৌলিক উদ্ভাবনী প্রকল্প জমা দেওয়া যাবে। তবে পূর্বে উপস্থাপিত কোনো প্রজেক্ট গ্রহণ করা হবে না এবং অংশগ্রহণকারীকে স্বশরীরে নিজ মডেল উপস্থাপন করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচিত উদ্ভাবকগণ জেডআরএফ-এর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সম্মুখে তাদের নিজ নিজ প্রজেক্ট উপস্থাপনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার সেরা ৫ জন বিজয়ী তরুণকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘স্টার্টআপ’ তৈরিতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া বিজয়ীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেলে ভূষিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়