spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ চাঁপাইনবাবগঞ্জ, বাসাবাড়িতে ঢুকেছে পানি

জেড নিউজ ডেস্ক:

হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বাসাবাড়িসহ বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি নামে। এতে পৌরসভার আরামবাগ, শান্তিরমোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট, উদয়ন মোড়সহ পৌর এলাকার অনেকস্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, ছাত্রাবাস ও রাস্তায় পানি জমে যায়। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে সাময়িক গৃহবন্দি হয়ে পড়েছে। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে। এছাড়া ছাত্রাবাসে পানি ঢুকে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল বলেন, মেসে বৃষ্টির পানি প্রবেশ করায় বই খাতা সব ডুবে গেছে। ঘর থেকে পানি নিষ্কাশন করতে পেরেশানিতে পড়তে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, রাত ৯ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত একাধারে বৃষ্টি হয়েছে। তাই পৌরসভা ডুবে গেছে। আস্তে আস্তে বৃষ্টির পানি নেমে যাবে। ড্রেনের আউটলেটে যে পাইপ দেওয়া আছে তাতে এ পানি নামতে সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়