২০/০৬/২০২৬, ১৮:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ‘অনলাইন জুয়া’ ও ‘মাদকের’ জন্য মসজিদের টাকা চুরি, আটক ২

    জেড নিউজ ডেস্ক:

    চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় পোস্ট অফিসের পাশের একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, আরিফ (৩৬) ও সুমন (৩৬)।

    আজ শনিবার সকালে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

    তাদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। আসরের নামাজের পর তিনি গিয়ে দেখেন, টাকাগুলো নেই। পরে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি অফিস কক্ষে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছেন।

    রাতেই তামজিদ রহমান সদরঘাট থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরিফকে শনাক্ত করে। পরে হালিশহরের ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মো. সুমন (৩৬) নামে আরও একজনকে আটক করা হয়। অভিযানে আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়, জানিয়েছে পুলিশ।

    শরীফ বলেন, ‘চুরি হওয়া টাকার অধিকাংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি আরিফ স্বীকার করেছেন, বাকি টাকা তিনি অনলাইন জুয়া খেলা ও মাদক সেবনে ব্যয় করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়