১৮/০৬/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

    জেড নিউজ, ঢাকা:

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

    শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।

    অসুস্থ কয়েকজন শ্রমিক জানান, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ বোধ করেন। পরে একে একে আরও অনেক শ্রমিক একই ধরনের উপসর্গে আক্রান্ত হন।

    ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানির উৎস দূষিত হয়ে থাকতে পারে। তবে কারখানার পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়