১৩/০৬/২০২৬, ১৯:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে নবগঠিত এই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তাঁর সহধর্মিণী হাসিনা আহমেদ।

    ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত আপামর জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বর্তমান সরকার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়