জেড নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলার মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।
তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯) ও মেয়ে স্কুল শিক্ষার্থী মীমী (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।



