০৯/০৬/২০২৬, ০:২১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    নগর মহানগর

    জেড নিউজ, ঢাকা:

    রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা। এতে রামপুরা সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

    জানা যায়, দুপুরের দিকে একটি গার্মেন্টসের শ্রমিকরা চাকরিচুত্যির প্রতিবাদে এই বিক্ষোভে নামেন। ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

    বিক্ষোভকারীরা বলেন, বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি খেটে এই কারখানা সচল রাখলেও আমাদের চাকরিচ্যুত করা হলো। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এ সময় শ্রমিক ছাঁটাই চলবে না জানিয়ে কারখানা খুলে দেয়ার দাবি জানান তারা।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরায় পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়