০৭/০৬/২০২৬, ১৯:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    জেড ‍নিউজ, ঢাকা:

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে।

    রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

    অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫২৯ জন। সবমিলিয়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।

    এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ১২। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ৬০ হাজার ৮৪ জন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়