১৪/০৬/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

    জেড নিউজ, ঢাকা:

    মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় আত্মরক্ষার্থে গুলির ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

    শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন রাত সাড়ে ১২টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজন আহত হয়।

    ঘটনার পর আহত ব্যক্তি ও তার সহযোগী দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়