১৫/০৬/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

    জেড নিউজ, ঢাকা:

    পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম হাউজগুলো ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়।

    রোববার সকালে প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।

    বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি। গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া।

    মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও দশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন।

    তিনি আরও বলেন, তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়