১০/০৬/২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

    জেড নিউজ স্পোর্টস:

    ফুটবল বিশ্বকাপে অতীতে কখনো মুখোমুখি লড়াই হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেই সম্ভাবনা রয়েছে। তিনটি সমীকরণ মিলে গেলেই মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে মেসি-রোনালদোকে।

    এক সময় স্পেনের লিগে নিয়মিত মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যেত। সব শেষবার দেখা গেছে ৬ বছর আগে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলেছিল রোনালদোর জুভেন্টাস। রোনালদো ম্যাচে দুটি গোল করেছিলেন।

    যে তিন সমীকরণ মিললে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই হতে পারে-

    ১. যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) এবং পর্তুগাল (গ্রুপ কে) নিজেদের গ্রুপে জেতে তাহলে দুই দেশই প্রতিযোগিতার একই অর্ধে থাকবে। যদি দুই দেশই রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬-এর ম্যাচ জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের।

    ২. যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দেশই গ্রুপে রানার্স-আপ হয়, তাহলে প্রতিযোগিতার সূচি অনুযায়ী আরও আগেই দেখা হতে পারে মেসি-রোনালদোর। রাউন্ড অফ ১৬-এই দেখা হবে দুই দেশের। যদিও দুই দেশের গ্রুপের বাকি প্রতিপক্ষ যারা, তাতে এই পরিস্থিতি দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

    ৩. যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে কোনও একটি দেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল গ্রুপে রানার্স-আপ হয়, তাহলে দুই দেশ দুই অর্ধে চলে যাবে। সে ক্ষেত্রে ফাইনাল ছাড়া মেসি-রোনালদোর দেখা হবে না

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়