১৮/০৬/২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ

    জেড নিউজ, ঢাকা:

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ । ১৯৭২ সালের এই দিনে সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

    তার পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশের ৩য় নৌবাহিনী প্রধান, যিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

    পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ডা. জুবাইদা রহমান শিক্ষা ও চিকিৎসাসেবায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগদান করেন।

    এর আগে ১৯৯৩ সালে পারিবারিকভাবে তারেক রহমানের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ডা. জুবাইদা রহমান লন্ডনের মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদকসহ সম্মানজনক ‘এমএসসি’ ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে তিনি প্রি কার্ডিওলজি বিষয়ে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন।

    ২০০৮ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারোলে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন গমন করলে ডা. জুবাইদা রহমান শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার তত্ত্বাবধানের উদ্দেশ্যে তার সঙ্গী হন। পরবর্তীতে স্বামীর চিকিৎসাদিন প্রক্রিয়া শেষ না হওয়ার কারণ দেখিয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার বিধি মোতাবেক ছুটি বাড়ানোর আবেদন পেশ করেছিলেন। তবে রাজনৈতিক বিবেচনার কারণে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় তার সেই ছুটি মঞ্জুর করেনি এবং দীর্ঘ অনুপস্থিতির অজুহাত দেখিয়ে পরবর্তীতে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান।

    ২০২৫ এর ডিসেম্বরে দীর্ঘদিন পর যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে আসেন, তখন স্ত্রী ডা. জুবাইদা রহমানও সাথে আসেন। বর্তমানে নানা কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী হয়ে তিনি কাজ করছেন।

    এবারের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়