spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

জেড নিউজ , ঢাকা :

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লং মার্চ’ শুরু হয়েছে। আজ শনিবার শাপলা চত্বরে সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে লংমার্চের বিশাল গাড়িবহর চট্টগ্রামের দিকে রওনা হয়।

এদিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর একে একে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

চট্টগ্রামের পথে এ লং মার্চের রুটের বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়