spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আবেগ-ভালোবাসার টানে ছুটে এসেছি: মির্জা আব্বাস

জেড নিউজ, ঢাকা:

প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বক্তব্য রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো অধিবেশনে যোগ দেন তিনি।

গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সাড়ে ৫ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর এখনও পুরোপুরি সুস্থ না হলেও কেবল ‌আবেগ ও ভালোবাসার টানে তিনি সংসদে ছুটে এসেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলছিল। এ সময় অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আবেগঘন বক্তব্য দেন মির্জা আব্বাস।

বক্তব্যের শুরুতেই তিনি মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

দীর্ঘদিন পর সংসদে ফেরার অনুভূতি ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দুই দশক পেরিয়ে আজ আবার মহান জাতীয় সংসদের পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি।

একজন সংসদ সদস্য হিসেবে এটির চেয়ে আনন্দের ও গর্বের মুহূর্ত আর কী হতে পারে? নিজের অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংসদে যাত্রা শুরু করার পরপরই বিগত ১১ মার্চ (২০২৬) আমি গুরুতরভাবে স্ট্রোকে আক্রান্ত হই। দীর্ঘ সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। বলতে গেলে চিকিৎসা এখনও শেষ হয়নি, মাঝপথেই প্রথমবারের মতো সংসদে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।

কঠিন এই সময়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নিজে সিঙ্গাপুরে গিয়ে আমাকে দেখে এসেছেন। যদিও আমি তখন আমার জ্ঞান ছিল না, পরে জেনেছি। একজন সংসদ সদস্যের প্রতি স্পিকারের এই মানবিক ও আন্তরিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধু একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা নয়, এটি আমাদের সংসদীয় গণতন্ত্রের মানবিক সৌন্দর্যের একটি উজ্জ্বল উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়