জেড নিউজ ডেস্ক :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।নতুন ভাষা শিখুন
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে নিরাপত্তা ও অন্যান্য কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৭টি কারখানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।সংবাদ সাবস্ক্রিপশন
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।’





