জেড নিউজ, ঢাকা:
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় চিত্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়
চট্টগ্রামসহ কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট জেলা দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তরে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।





