spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিলি করলেন রিজভী

জেড নিউজ, ঢাকা:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে প্রচারপত্র বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় তিনি এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হাসপাতালের আশপাশের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন রুহুল কবির রিজভী।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। হাসপাতালের সামনে থাকা দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যেও এসব প্রচারপত্র বিতরণ করা হয়।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সবচেয়ে জরুরি। ফুলদানির টব, ডাব-নারকেলের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন ও বাসার ছাদে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এসব স্থান পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। চট্টগ্রামে পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহার করায় ঢাকার তুলনায় সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কম। ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে।

তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় নভেম্বরে বৃষ্টিপাত কম হলে এবং কোথাও স্বচ্ছ পানি জমে না থাকলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়