২০/০৬/২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আগামী দিনে টেক্সটাইল খাতে বিশ্বকে নেতৃত্ব দেবে বুটেক্স: শিক্ষামন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    টেক্সটাইল খাতের আধুনিকায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বিশ্বাস করেন, দেশের বস্ত্র খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বুটেক্সের শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে শীর্ষস্থান দখল করবে।

    শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আয়োজিত ‘4th International Conference on Textile Science and Engineering’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বিশ্বমানের বস্ত্র প্রকৌশলী গড়ার ক্ষেত্রে বুটেক্সের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘টেক্সটাইল খাতের আধুনিকায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে।’ সেই লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাদানের মান আরও বাড়াতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়