০৩/০৬/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হেক্সা-মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখলো ব্রাজিল

    জেড নিউজ স্পোর্টস:

    ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তি এর নেতৃত্বে নিউ জার্সিতে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক। টুর্নামেন্টের একমাত্র ফেবারিট না হলেও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেলেসাওরা।

    যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি বলেন, বিশ্বকাপে একাধিক দল ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে ব্রাজিল ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিযোগিতায় নামছে এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

    এরই মধ্যে দলে যোগ দিয়েছেন মার্কুইনহস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় এখন কোচ আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে।

    বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলটি অনুশীলন করবে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে, যা সাধারণত নিউইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে মিশরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ব্রাজিল।

    আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’ তে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

    ইউরোপীয় ক্লাব ফুটবলে দীর্ঘ সাফল্যের পর ব্রাজিলের দায়িত্ব নিয়ে এটি হবে আনচেলত্তির প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার লক্ষ্য একটাই—দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে এনে বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতানো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়