২৯/০৫/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ বৃহস্পতিবার সকালে (২৮ মে ২০২৬) রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

    এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    প্রধানমন্ত্রী তারেক রহমান সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

    এরপর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।

    এছাড়াও রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    এসময় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
    এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    পরে, বনানীর সামরিক কবরস্থানে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মরহুম মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

    সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।▫️

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়