০৩/০৬/২০২৬, ২৩:৩৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, একটি গেট ব্যবহারের নির্দেশ

    জেড নিউজ, ঢাকা:

    সরকারি ১৬১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে একটি প্রধান গেট ব্যবহার ও সিসিটিভি মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে নিয়মিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করতে হবে। এই নির্দেশনা পালন করে অধিদপ্তরে জানানোর জন্য বলা হয়েছে।

    মঙ্গলবার (২ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ নির্দেশনা সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়ছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়।

    চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং সরকারের মূল্যবান ও ভারি যন্ত্রপাতিসহ ব্যাপক অবকাঠামোগত সম্পদ বিদ্যমান রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে দেখা গেছে যে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার, পকেট গেট উন্মুক্ত থাকার কারণে অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।

    শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উল্লিখিত নির্দেশনাগুলো কঠোরভাবে প্রতিপালন করতে হবে।

    প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের মধ্যে আসা-যাওয়ার জন্য শুধুমাত্র একটি ‘প্রধান গেট’ (মেইন গেট) প্রয়োজনীয় সময় খোলা ।

    প্রধান গেটের আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখতে হবে এবং সিসিটিভি ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

    এমন পরিস্থিতিতে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে অপরিহার্য বিধায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এ অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়