১৯/০৪/২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাবা হলেন রশিদ খান

    জেড নিউজ স্পোর্টস:

    বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এমন ব্যস্ততার মধ্যেই সুখবর পেয়েছেন এই আফগান তারকা। বাবা হয়েছেন তিনি।

    শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সটাগ্রামে এক পোস্টে  নিজেই এই আনন্দের খবর জানান রশিদ। গত শুক্রবার তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয়েছে ‘আসলান’যার অর্থ তুর্কি ভাষায় সিংহ।

    রশিদ একটি ছবি শেয়ার করে লেখেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান। পাশাপাশি তিনি তার ছেলেকে ‘ছোট রাজপুত্র’ বলে উল্লেখ করেন এবং ভক্তদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চান।

    স্ত্রী সন্তানসম্ভবা থাকা সত্ত্বেও রশিদ পেশাদারিত্ব বজায় রেখে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি। তিনি গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত মাঠে খেলছেন। চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি ৬টি উইকেট নিয়েছেন এই আফগান লেগ স্পিনার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়