spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আর নেই

জেড নিউজ ডেস্ক:

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম (১০৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা নামাজ ও দাফনের সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়