spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আওয়ামী সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

জেড নিউজ, ঢাকা:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা বা মানুষের কথা বলা ছিলো গুরুতর অন্যায়। সেই মুহূর্তেও গণমাধ্যমকর্মীরা যতটুকু স্পেস পেয়েছে সেটুকু তারা প্রচার করতে প্রকাশ করতে কখনো দ্বিধা করেনি।

তিনি বলেন, তাদের উপরও চাপ ছিলো। তারা অনেকেই তৎকালীন সরকারের কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অনেকেই নিগৃহীত হতে হয়েছে। জেল জুলুম খাটতে হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন। সরকারের বাইরে বিরোধী দল তারা মুক্ত কণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠার প্রত্যয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হচ্ছে এই গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়