spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫ জন

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত পাঁচ রোগী চিকিৎসাধীন রয়েছেন। অল্প সময়ের মধ্যে কয়েকজনের ডেঙ্গু শনাক্ত হওয়ায় উপজেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ঘুগরাকাঠি এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও বমিয়ার গ্রামের রিয়াজ মোল্লা (২৩)।

ডেঙ্গু পরীক্ষায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

এদিকে কয়রায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, বর্ষাকালে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমানে হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিয়মিত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়