spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে আরো ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৭ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১টি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১টি পিকআপ, ১টি প্রাইভেট কার, ৫টি মোটরসাইকেল, ১টি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, ১টি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, ১টি ওয়ালেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি কালো কটি, ১৩টি মোবাইল, ১৪ হাজার টাকা, ১টি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার ও দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়