জেড নিউজ, ডেস্ক:
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) আওতাধীন সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরামপুরে গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) আওতাধীন সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সীমান্তের কাছে ২০ থেকে ২৫ জন ভারতীয় নাগরিককে জড়ো হতে দেখা যায়। বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করতে পারে—এমন সন্দেহে স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে অবস্থান নেন। খবর পেয়ে বিজিবির দাউদপুর বিওপির একটি টহল দল ঘটনাস্থলে যায়।
ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান জানিয়েছেন, রাত ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে।
তিনি বলেন, ‘স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ ভারতীয় নাগরিকদের আবারও ফিরিয়ে নিতে বাধ্য হয়।’
তিনি আরও জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকায় কোনো ভারতীয় নাগরিকের উপস্থিতি দেখা যায়নি।




