জেড নিউজ, ঢাকা:
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই আগ্রহের প্রেক্ষিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
আসিফ লিখেছেন, ‘: ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। : বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমান ও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে। ঢাকা: আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’
এদিকে ভারতে দুই বছরেরও বেশি সময় থাকার পর আগামী বিজয় দিবসের দিনই দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।





