spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

জেড নিউজ ডেস্ক : 

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়