spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কেবিসি’ সঞ্চালনা ছেড়ে অবসরের ইঙ্গিত অমিতাভ বচ্চনের

জেড নিউজ, ডেস্ক :

জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র (কেবিসি) সঞ্চালকের আসনে বহু বছর ধরে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তবে কেবল প্রশ্ন-উত্তর আর কোটি টাকা জেতার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই এই শো।

প্রতিযোগীদের জীবনের কঠিন গল্প শুনতে শুনতে আবেগ সামলানো দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে নিজের ব্লগে জানিয়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। একই সাথে অনুষ্ঠান সঞ্চালনা চালিয়ে যাওয়া তার পক্ষে কষ্টকর হয়ে ওঠায় ইঙ্গিত দিয়েছেন অবসরেরও।

গত ১০ আগস্ট থেকে শুরু হয়েছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন। এবারের আসরে হট সিটে বসা বেশ কয়েকজন প্রতিযোগী তাদের চরম আর্থিক অনটন, ব্যক্তিগত লড়াই ও জীবন সংগ্রামের কথা শেয়ার করেছেন।

এসব গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বিগ বি। ব্লগে অনুভূতি ব্যক্ত করে তিনি একে হৃদয়বিদারক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

৭ সেপ্টেম্বর মধ্যরাতে ব্লগে অমিতাভ লিখেন, ‘কিছু প্রতিযোগী এমন কিছু মারাত্মক ব্যক্তিগত সংগ্রামের কথা শোনান, যা শুনে তাদের প্রতি সহানুভূতি ও আবেগ সামলে অনুষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, তবে ঘটনাগুলো সত্যিই হৃদয় ভেঙে দেয়।

এখন সত্যিই অবসর নিতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে, বিদায় জানাই।’

প্রতিযোগীদের জীবনের এসব মন খারাপ করা কাহিনি শুনে ভেঙে পড়ছেন বিগ বি। ফলে দীর্ঘদিন সফলভাবে সঞ্চালনা করে এলেও এখন শো-টির ভার বহন করা তার জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়