জেড নিউজ, ঢাকা:
রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
তবে আসামিদের নাম-পরিচয় জানায়নি সংস্থাটি। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।




