spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে। পরে ৯টা ৫৮ মিনিটে ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়