spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মেসিদের লিগের দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

জেড নিউজ , ডেস্ক :

আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) থামানোই যাচ্ছে না বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভানকে। একের পর এক মাইলফলক ভেঙে মার্কিন ফুটবলে নতুন রূপকথা লিখছেন ১৬ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত সেনসেশন।

সিএফ মন্ট্রিলকে ২-০ গোলে হারানোর ম্যাচে চোখ ধাঁধানো এক গোল করে এমএলএসের ইতিহাসে প্রথম ‘টিনেজার’ বা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা পঞ্চম ম্যাচে সরাসরি গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

রবিবার ঘরের মাঠে মন্ট্রিলের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেসের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর ৭৫ মিনিটে বক্সে ফিলাডেলফিয়ার এক খেলোয়াড়ের শট প্রতিপক্ষ গোলরক্ষক গ্লাভস দিয়ে প্রতিহত করলেও দূর থেকে বিদ্যুৎবেগে ছুটে আসেন সুলিভান। সামনে থাকা একাধিক ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষকের বাধা এড়িয়ে প্রথম স্পর্শেই জালের ঠিকানা খুঁজে নেন এই তরুণ।

চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার জার্সি গায়ে এটি কাভানের চতুর্থ গোল। একই সঙ্গে ৪টি গোল ও ৭টি অ্যাসিস্ট নিয়ে মোট ১১টি গোলে অবদান রেখে ২০০৫ সালে গড়া ফ্রেড্ডি আদুর ২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আদু ১৬ বছর বয়সে সর্বোচ্চ ১০টি গোলে (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন, যাকে ছাড়িয়ে এখন এমএলএস ইতিহাসের শীর্ষ সর্বকনিষ্ঠ রেকর্ডধারী কাভান সুলিভান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়