spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনে ২৫০ কোটি টাকা উত্তোলন

জেড নিউজ ঢাকা:

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনে প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন।

সোমবার দিন শেষে ব্যাংকটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা বলছেন, গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য যতটা উদগ্রীব ছিলেন, সে তুলনায় প্রথম দিনে আমানত উত্তোলনের পরিমাণ কম।

সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, আমানত ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে।

এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়।

পরে সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়।

এদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতের টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকেরা ব্যাংকে আসছেন।

অনেকেই কোনো জটিলতা ছাড়াই টাকা তুলতে পেরেছেন। দীর্ঘদিন পর নিজেদের জমানো টাকা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। টাকা পাওয়ার পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংক কথা রেখেছে বলেও সন্তোষ প্রকাশ করেন আমানতকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়