spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আমূল পরিবর্তন, নতুন যত নিয়ম

জেড নিউজ স্পোর্টস:

ইউরোপ সেরার মহারণে যুক্ত হচ্ছে একঝাঁক নতুন নিয়ম। আজ রাত থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে মাঠে কার্যকর হতে যাচ্ছে উয়েফার এসব নজিরবিহীন ও কঠোর নিয়ম।

ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগ ও বিশ্বকাপে এসব নিয়মের মহড়া হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এবারই প্রথম এগুলোর প্রযোগ দেখবে ফুটবল বিশ্ব।
১০ সেকেন্ডের বদলি নিয়ম ও মাঠ ছাড়ার শর্ত

সময়ক্ষেপণ রুখতে উয়েফার এবার জিরো টলারেন্স নীতি। বদলি হওয়া ফুটবলারকে সাইডলাইন দিয়ে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ে না বের হলে নতুন বদলি খেলোয়াড়কে বাইরে অপেক্ষা করতে হবে।

এরপর অন্তত ১ মিনিট পর প্রথমবার খেলা থামলে তবেই তিনি মাঠে নামার অনুমতি পাবেন।

থ্রো-ইন ও গোলকিকে ‘কাউন্টডাউন’

থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় রেফারি সরাসরি ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ে থ্রো-ইন না নিলে বলের দখল পাবে প্রতিপক্ষ। আর গোলকিকের ক্ষেত্রে ৫ সেকেন্ড পার হয়ে গেলে শাস্তিস্বরূপ প্রতিপক্ষকে সরাসরি ‘কর্নার কিক’ উপহার দেওয়া হবে।

চোটের নাটকে কঠোর বিরতি

ফাউলে পড়ে চিকিৎসা নিতে ফিজিওকে মাঠে ডাকলে সেই খেলোয়াড়কে বাধ্যতামূলক অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলকিপারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এ ছাড়া প্রতিপক্ষ ফাউল করে লাল বা হলুদ কার্ড পেলে, আঘাতপ্রাপ্ত ফুটবলারকে বাইরে অপেক্ষা করতে হবে না।

ভিএআরের পরিধি বৃদ্ধি ও ভুল কার্ড সংশোধন

ভিএআরের এখতিয়ার এবার আরো বাড়াল উয়েফা। রেফারি ভুল কোনো খেলোয়াড়কে কার্ড দেখালে কিংবা ভুলবশত দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে ফেললে ভিএআর সরাসরি হস্তক্ষেপ করে তা সংশোধন করবে।

এ ছাড়া কর্নার, ফ্রি-কিক বা গোলকিকের সময় হ্যান্ডবল ও ফাউল বিতর্ক এড়াতেও মনিটরে রিভিউ নেওয়া যাবে।
মুখ ঢেকে কথা বললে হলুদ কার্ড

প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখলে উয়েফা রেফারি সরাসরি ‘হলুদ কার্ড’ দেখাবেন। অন্যদিকে খেলোয়াড়দের স্বস্তি দিয়ে তিনটি হলুদ কার্ডের নিষেধাজ্ঞার নিয়ম শিথিল করে এবার ৪টি করা হয়েছে। পাশাপাশি কোয়ার্টার ফাইনাল শেষে সব পুরনো হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হবে, যাতে সেমিফাইনালের কারণে ফাইনালে ওঠার সুযোগ মিস না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়