spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের

জেড নিউজ ডেস্ক:

ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইয়েমেনের হুতিরাও বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে শান্তি আলোচনার মধ্যেই ইরানের যুদ্ধ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, ইয়েমেনের রাজধানী সানা থেকে পরিচালিত হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়া অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। হুতি নেতা হুসেইন আল-ইজ্জি এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, যদি সানা সিদ্ধান্ত নেয় বাব আল-মান্দেব বন্ধ করার, তাহলে সমগ্র মানবজাতি ও জিন- কেউই এটি খুলতে পারবে না।

তিনি আরও যোগ করেন, তাই ট্রাম্প এবং এতে জড়িত বিশ্বের উচিত অবিলম্বে এমন সব নীতি ও কর্মকাণ্ড বন্ধ করা, যা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, আমাদের জনগণ ও জাতির অধিকারকে যথাযথ সম্মান দেখানোকে বাধাগ্রস্ত করছে। উল্লেখ্য, বাব আল-মান্দেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালি। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং বৈশ্বিক নৌপথে সুয়েজ খালের দিকে জাহাজ চলাচলের প্রধান গেটওয়ে হিসেবে কাজ করে। আল জাজিরার তথ্য অনুযায়ী, এই প্রণালি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত। ফলে জাহাজ চলাচল বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট দুইটি চ্যানেলের মধ্য দিয়েই হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়